পোরশায় ওয়ারেন্টমূলে তিন আসামি গ্রেপ্তার
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ওয়ারেন্টমূলে তিন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। গত শনিবার অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং গতকাল রোববার তাদের কোর্টে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাংধারা গ্রামের মিজানুর রহমানের ছেলে শামীম রেজা, গাঙ্গুরিয়া মধ্যপাড়া গ্রামের কছের আলীর ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া এবং মাস্টারপাড়া গ্রামের বাশারতের ছেলে এরশাদ হোসেন। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।











