ঢাকা | ফেব্রুয়ারী ২১, ২০২৬ - ৩:৪৬ পূর্বাহ্ন

এতিমদের সাথে ইফতার করে তাদের পাশে থাকার প্রত্যয় এমপি মিলনের

  • আপডেট: Friday, February 20, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার পবা উপজেলার বায়া শিশু পরিবারের শিশুদের সাথে ইফতার মাহফিলে অংশনেন পবা-মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এসময় তিনি বলেন, এই সকল এতিম সন্তানেরা কোন না কোন পরিবারের সন্তান। তারা দেশের একজন নাগরিক। তাদেরকে সঠিকভাবে বেড়ে উঠতে সহায়তা করতে হবে। যারা এই এতিম খানায় কর্মরত আছেন তাদেরকে উদ্দেশে করে তিনি বলেন, এতিম সন্তানদের কোনভাবেই কষ্ট দেয়া যাবে না। তাদেরকে সন্তানের মত লালন-পালন করতে হবে। তাদেরকে ভাল আদর্শের ও চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। সেই সাথে এতিমদের প্রতি তাঁর সহযোগিতা আজীবন থাকবে বলে আশাব্যক্ত করেন এমপি।

তিনি বলেন, এই এমিতখানা সবার জন্য উন্মুক্ত। এখানে অন্য কোন দল এসে যদি এতিমদের সাথে ইফতার করতে চায় তাহলে করতে দেয়ার জন্য কর্তৃপক্ষকে বলেন তিনি। কারণ বিএনপি নোংরা রাজনীতি পছন্দ করেনা বলে উল্লেখ করেন এমপি। বক্তব্য শেষে তিনি এতিম শিশুদের সাথে বসে ইফতার করেন। এর আগে তিনি সবার সাথে কুশল বিনিময় করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, নওহাটা পৌর সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ মকবুল হোসেন, বায়া শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তৌহিদুজ্জামান, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোজাফফর হোসেন মুকুল, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল হামিদ, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, বায়া শিশু পরিবারের শিক্ষক ইনচার্জ ওবায়দুর রহমান ও সহকারী শিক্ষক আফাজ উদ্দিন সহ-অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা ।

এদিকে সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন-এর সঙ্গে নওহাটা মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষকাবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল শুক্রবার দুপুরে নগরীর বিসিক এলাকায় অবস্থিত এমপির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানানো হয়। এসময় তারা নবনির্বাচিত সংসদ সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

একই সঙ্গে শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা মহিলা ডিগ্রি কলেজ-এর গভর্নিং বডির সভাপতি ময়মুর সুলতান শাহিন, অধ্যক্ষ সাইফুল ইসলাম, দাতা সদস্য ও নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, বিদ্যুৎশাহি সদস্য মামুনুর সরকার জেড, কাজী নাজমুল ইসলাম, মশিউর রহমান, হিতোষি সদস্য সাদিকুল ইসলাম মেজো ও অভিভাবক সদস্য মাহবুবুর আলম সুমন। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস