নগরীতে ছাত্রশিবিরের রমজান বরণ মিছিল
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে রমজান বরণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় নগরীর জাদুঘর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আলুপট্টি মোড় হয়ে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে মহানগর ছাত্রশিবিরের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রমজানকে স্বাগত জানিয়ে শ্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রমজানকে কেন্দ্র করে অসাধু সিন্ডিকেট কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে নিত্যপণ্যের দাম বাড়ায়। তারা সরকারকে কঠোর বাজার মনিটরিং ও মজুদদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এ সময় দেশ-জাতির কল্যাণ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।











