ঢাকা | ফেব্রুয়ারী ১৯, ২০২৬ - ৩:১৭ পূর্বাহ্ন

রমজান উপলক্ষে রাজশাহী নগরীতে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

  • আপডেট: Wednesday, February 18, 2026 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের দর নিয়ন্ত্রণে নগরীতে খোলা ট্রাকে বুধবার থেকে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে।

নগরীর ১৫টি জনবহুল স্থানে ‘ভ্রাম্যমাণ ট্রাক সেল’ নামে এই কার্যক্রম গতকাল সকাল থেকে শুরু হয়। ট্রাক সেল কার্যক্রমের আওতায় প্রত্যেক ক্রেতা দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি করে চিনি ও ছোলা পাচ্ছেন। প্রতিটি স্থানে ৪০০ ব্যক্তি প্রতিদিন এই সুবিধা পাচ্ছেন।

টিসিবি প্রতিকেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা, খেজুর ১৬০ টাকা ও প্রতিলিটার ভোজ্যতেল ১১৫ টাকা দরে বিক্রি করছে। বাজারের চাইতে অনেক কম দামে এসব পণ্য কিনতে পেরে ক্রেতারা খুশি। ট্রাকগুলোর সামনে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ করা যায়।

অনেকে মাল না পেয়ে খালি হাতে ফিরে যায়। কর্তৃপক্ষ জানায় নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে ঈদের আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে।