ঢাকা | ফেব্রুয়ারী ১৯, ২০২৬ - ৩:৩৩ পূর্বাহ্ন

গোমস্তাপুরে মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা

  • আপডেট: Wednesday, February 18, 2026 - 10:15 pm

গোমস্তাপুর প্রতিনিধি: গোমস্তাপুর  উপজেলায়  মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল দশটায় উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমি, অফিসার ইনচার্জ  গোমস্তাপুর আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার  আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন  উপজেলা  প্রকৌশলী আছহাবুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, উপজেলা  প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আযম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নূর মোহাম্মদ,গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ সহ কর্মকর্তাবৃন্দ। সভায়  মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা।