লালপুরে পূর্ব শত্রুতার জেরে ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পূর্ব শত্রতার জের ধরে নাজিম উদ্দিন (৫২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত ও ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার নওপাড়া গ্রামে নাজিম উদ্দিন ও আলী হোসেনের পরিবারের পরিবারের মধ্যে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার মিমাংসার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ আলী হোসেন তার লোকজন নিয়ে নাজিম উদ্দিনের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এসময় নাজিম উদ্দিন তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তাকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় নাজিম উদ্দিনকে উদ্ধারে পরিবারের লোকজন এগিয়ে গেলে তারা ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহত নাজিম কে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত নাজিম উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩০) জানান- আলী হোসেন সহ প্রায় ১০ জন লোক আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাবার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এসময় স্থানীয় লোকজনসহ তার পিতাকে উদ্ধারে এগিয়ে গেলে ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তার পিতাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত নাজিম উদ্দিনের ছেলে নাজমুল হোসেন বাদী লালপুর থানা অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, ঘটানাস্থল পরিদর্শন করা হয়েছে, তবে গুলির কোন আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পটকা ফুটিয়ে তারা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করতে পারে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











