নির্বাচন শেষে সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ডিসি
সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠভাবে শেষ হওয়ায় সিরাজগঞ্জে সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এসময় তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সিরাজগঞ্জের প্রশাসন নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করেছে এবং সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। নির্বাচনে সংবাদকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করেছে।
এ জন্য সাংবাদিকদের প্রতি জেলা প্রশাসন কৃতজ্ঞ। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোন প্রার্থী প্রশ্ন তোলেননি। এটা আমাদের বড় প্রাপ্তি। এবারের নির্বাচনে ম্যাজিস্ট্রেট ,সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার মোতয়ন ছিলো তারা প্রত্যেকে সততার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান, জেলা তথ্য অফিসের উপ পরিচালক মোহাম্মাদ আলীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











