দৈনিক উপচার সম্পাদক বাবলুর মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মরহুম আবদুল্লাহ আল মাহমুদ বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পত্রিকার প্রধান কার্যালয়ে দৈনিক উপচার পরিবার এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি সারাদেশের সকল প্রয়াত সাংবাদিকদের জন্য দোয়া এবং অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করা হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক উপচার পত্রিকার যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সুরুজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদ-এর সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরাম-এর সভাপতি মোঃ লিয়াকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণধ্বনি প্রতিদিন-এর সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরামের দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদার, মাইটিভি-এর ব্যুরো প্রধান শাহারিয়ার অন্তু, আরটিভি-এর জেলা প্রতিনিধি মোস্তাফিজ রকি, প্রকাশকাল-এর সম্পাদক রাজিব আলি রাতুল, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি ও আমার দেশ-এর ফটোসাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর কমিটির সভাপতি মাসুদ পারভেজ চৌধুরী, সাধারণ সম্পাদক আর.বি.এস পাভেলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হেতমখাঁ বড় মসজিদের সহকারী ইমাম মাওলানা হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার অঙ্গীকার ব্যক্ত করেন।











