ঢাকা | ফেব্রুয়ারী ১৮, ২০২৬ - ১২:৫২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট: Tuesday, February 17, 2026 - 10:34 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আরিফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

গত সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এই রায় দেন।

আরিফ জেলার শিবগঞ্জের দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১১ মার্চ র‌্যাব, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইনসহ আটক হন আরিফ।

এ ব্যাপারে ওই দিন শিবগঞ্জ থানায় পুলিশের উপপরিদর্শক লূৎফর রহমান বাদী হয়ে মামলা করেন। ২০২৩ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক এসলাম আলী অভিযোগপত্র জমা দেন।