ঢাকা | ফেব্রুয়ারী ১৮, ২০২৬ - ৪:০৩ পূর্বাহ্ন

নর্থ বেঙ্গল ইউনিভাসিটিতে বসন্ত বরণ ও পিঠা উৎসব

  • আপডেট: Tuesday, February 17, 2026 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর বাংলা, ইংরেজি ও আইন বিভাগের যৌথ উদ্যোগে ক্যাম্পাসে বর্ণিল আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার দিনব্যাপী ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত পদচারণায় পুরো ক্যাম্পাস হয়ে ওঠে আনন্দময় ও মুখরিত। পিঠার সুগন্ধ, বসন্তের রঙিন সাজসজ্জা আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসে সৃষ্টি হয় এক অনন্য মিলনমেলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, ট্রেজারার প্রফেসর আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. আজিবার রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

ঐতিহ্য ও সংস্কৃতির এই মিলনমেলায় সবাই একত্রে উদযাপন করেন বসন্তের আনন্দ।