ঢাকা | ফেব্রুয়ারী ১৭, ২০২৬ - ১২:৪০ পূর্বাহ্ন

সানশাইনের পোরশা প্রতিনিধি কামরুজ্জামানের বাবার ইন্তেকাল

  • আপডেট: Monday, February 16, 2026 - 10:15 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: দৈনিক সানশাইনের নওগাঁর পোরশা উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান সরকার বাবুর বাবা ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মেকানিক বদিউজ্জামান সরকার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত রোববার রাত ৯টায় নিতপুর বাঙ্গালপাড়া নিজ বাসভবন তিনি ইন্তেকাল করেন। গতকাল সোমবার দুপুর ২টায় নিতপুর ঈদগাহ ময়দান প্রাঙ্গণে মরহুমরে নামাজে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে ও নাতী-নাতনীসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামসহ স্থানীয় সংবাদ কর্মীগণ শোক প্রকাশ করেছেন।