পোরশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে নওগাঁর পোরশায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যদায় পালনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়নের নিমিত্তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও (ভারপ্রাপ্ত) নাবিলা ফেরদৌস।
এসময় এসময় কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় একুশে ফেব্রুয়ারিতে স্ব-স্ব প্রতিষ্ঠানে ভাষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।











