ঢাকা | ফেব্রুয়ারী ১৭, ২০২৬ - ১২:০১ পূর্বাহ্ন

ছাগল নিয়ে বিরোধ: শিবগঞ্জে ১২০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ

  • আপডেট: Monday, February 16, 2026 - 9:50 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১২০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

গত রোববার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুর রহিম জানান, হাজারবিঘি গ্রামের এক ব্যক্তির সঙ্গে ছাগল নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে পরিকল্পিতভাবে গভীর রাতে গাছগুলো কেটে ফেলা হয়েছে। এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

অভিযোগটি অস্বীকার করে জহির উদ্দিন বলেন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার হবে।