ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৪০ অপরাহ্ন

রাজশাহীতে বিজিবি’র অভিযানে ৩ মাদক ব্যবসায়ীসহ মাদকদ্রব্য আটক

  • আপডেট: Sunday, February 15, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করেছে।

বিজিবি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য কাটাখালী থানাধীন পূর্ব বাতান এলাকার খয়ের বাগানের ভিতরে এ্যাম্বুস করে থাকে। দীর্ঘ সময় এ্যাম্বুসে থাকার পর দেখতে পায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী নদী পথে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ইঞ্জিন চালিত নৌকা যোগে খয়ের বাগানের দিকে আসছে।

মাদক ব্যবসায়ীরা খয়ের বাগানের কাছাকাছি আসার পর বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ঘটনাস্থলেই ০২ জন আসামি যথাক্রমে হৃদয় হোসেন (২৩), পিতা বাদশা মিয়া, এবং রাহুল মিয়া (১৯), পিতা- মতিউর ইসলামকে ১৯০ বোতল ভারতীয় ঊংপঁভ সিরাপ, ১টি ইঞ্জিন চালিত নৌকা, ২ টি এনড্রয়েড মোবাইল এবং ০১ টি হাসুয়াসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তীতে ভারতীয় বিএসএফ এর সহযোগিতায় উক্ত ঘটনার সাথে জড়িত আরো ১ জন আসামি সজল মিয়া (৩৫), পিতা- মঞ্জুর হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উক্ত মাদক পাচারের মূল হোতা ও এজাহার নামীয় পলাতক আসামি মিলন ফাহতা (৩৫), পিতা-মৃত ছুলেমান আলী, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের জন্য সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আটককৃত ০৩ জন আসামিসহ জব্দকৃত মালামাল কাটাখালী থানায় হস্তান্তর কারা হয়েছে।