ঢাকা | ফেব্রুয়ারী ১৫, ২০২৬ - ৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় শত্রুতার জেরে শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • আপডেট: Sunday, February 15, 2026 - 12:25 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় পূর্ব বিরোধের জেরে রনি আহম্মেদ নামে এক কৃষকের শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওহাটা পৌরসভার মাঝিগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানা পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভুক্তভোগী রনি আহম্মেদ। তিনি মাঝিগ্রাম গ্রামের বাসিন্দা ও মো. বাবলু হোসেনের ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, কয়েকবছর থেকে জমি লীজ নিয়ে প্রায় ৭বিঘা জমির পুকুরে মাছচাষ ও পুকুরপাড়ে প্রায় পাঁচ শতাধিক কলা গাছ রোপণ করেন। যার একপাড়ের প্রায় শতাধিক কলাগাছ কেটে ফেলা হয়। প্রায় সব গাছে কলা ধরেছিল। পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করছেন ভুক্তভোগী রনি আহম্মেদের। এতে প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘দুর্বৃত্তরা শুধু কলা গাছই কাটেনি। এরআগে কলাগাছ, পেয়ারা গাছ ও ফিশারিজের মাছও নিয়ে গেছে। আমরা আইনের আশ্রয় নেব।’ এয়ারপোর্ট থানার অফিসার্স ইনচার্জ মাছুমা মুস্তারী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।