ঢাকা | ফেব্রুয়ারী ১৬, ২০২৬ - ২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, February 15, 2026 - 11:04 pm

প্রেস বিজ্ঞপ্তি: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেটের ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির উপাচার্য দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান। সভায় ইউজিসি মনোনিত সিন্ডিকেট সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. আবু সায়েমসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য-সচিব ড. আজিবার রহমান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি উত্থাপণ করলে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।