ঢাকা | ফেব্রুয়ারী ১৫, ২০২৬ - ৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম

রেশম ও বিসিক শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এমপি মিলনের মতবিনিময়

  • আপডেট: Sunday, February 15, 2026 - 12:25 am

স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো: লিয়াকত আলী ও রাজশাহী বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি হাসেন আলী রাজশাহী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন।

এসময় নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য মিলনকে শুভেচ্ছা জানান। পরে রেশম শিল্পের উন্নয়ন ও বিসিকের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এমপি মিলন রেশম শিল্পের উন্নয়নে ও বিসিকের সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবেন বলে জানান।