ঢাকা | ফেব্রুয়ারী ১৬, ২০২৬ - ৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী এডভোকেট বার সমিতির নির্বাচনি তফসিল ঘোষণা, ভোট ১২ মার্চ

  • আপডেট: Sunday, February 15, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী এডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচন (২০২৬ সাল) আগামী ১২ মার্চ। গতকাল রোববার নির্বাচন কমিশনের সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ১২ মার্চ বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার নির্বাচন কমিশনার শেখ মোঃ জাহাঙ্গীর আলম সেলিমের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভায় এই তফসিল ঘোষণা করা হয়।

এসময় নির্বাচন কমিশনের অপর দুই সদস্য এএনএম কামরুজ্জামান বকুল এবং শামীম হায়দার দারা উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী নোমিনেশন পেপর দাখিলের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১-৩০ মিনিট হতে ৪ টা পর্যন্ত।

নোমিনেশন পেপার বাছাই করা হবে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। প্রত্যাহার ২ মার্চ সোমবার দুপুর ১-৩০ মিনিট থেকে ৪ টা পর্যন্ত। ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ১ টা থেকে ১-৩০ মিনিট পর্যন্ত ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। ভোট গ্রহণ শেষে গণনা ও বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার জানান মনোয়নপত্র বার সমিতির অফিস থেকে সংগ্রহ করতে হবে।

নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ টি পদে। পদগুলি হলো সভাপতি- ১ জন, সহ-সভাপতি-৩ জন, সাধারণ সম্পাদক-১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক- ২ জন, হিসাব সম্পাদক-১ জন, লাইব্রেরী সম্পাদক-১ জন, সম্পাদক অডিট-১ জন, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন-১ জন, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার-১ জন এবং সদস্য পদে ৯ জন।