ঢাকা | ফেব্রুয়ারী ১৫, ২০২৬ - ৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

জামানত হারাচ্ছেন নাটোরের ১৮ ও চাঁপাইয়ের ১০ জন প্রার্থী

  • আপডেট: Sunday, February 15, 2026 - 12:29 am

সোনালী ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি সংসদীয় আসনে ২৭ প্রার্থীর মধ্যে ১৮ জন প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন। এসব আসনে বিএনপির চারজন ও জামায়াতে ইসলামীর তিনজন এবং স্বতন্ত্র দুই প্রার্থী ছাড়া বাকি সবার জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

নাটোর জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, নাটোর-১ আসনে জামানত হারাচ্ছেন সাত প্রার্থী। নাটোর-২ আসনে জামানত হারাচ্ছেন চার প্রার্থী। নাটোর-৩ আসনে জামানত হারাচ্ছেন চার প্রার্থী এবং নাটোর-৪ আসনে জামানত হারানো প্রার্থী তিন জন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ১০জন প্রার্থী জামানত হারাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৪ জন জামানত হারিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৩ জন জামানত হারিয়েছেন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৩ জন জামানত হারিয়েছেন।