ঢাকা | ফেব্রুয়ারী ১৫, ২০২৬ - ৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

পাবনা-৫ আসনের ভোট পুনর্গণনার দাবিতে জামায়াতের সংবাদ সম্মেলন

  • আপডেট: Saturday, February 14, 2026 - 11:00 pm

পাবনা প্রতিনিধি: পাবনা-৫ (পাবনা সদর) আসনের ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল শনিবার দুপুরে পাবনা শহরের বাস টার্মিনাল এলাকায় দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান।

তিনি অভিযোগ করে বলেন, ভোট গণনা সংক্রান্ত অনিয়মের পাশাপাশি দলীয় কর্মীদের ওপর হামলা ও দলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নির্বাচন পরবর্তী জামায়াত সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালানো হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এস এম সোহেল, সদর আমির আব্দুর রবসহ অন্যান্য নেতাকর্মী।