ঢাকা | ফেব্রুয়ারী ১৪, ২০২৬ - ১২:২২ পূর্বাহ্ন

জনগণের ভালোবাসায় সিক্ত নবনির্বাচিত সাংসদ মিলন

  • আপডেট: Friday, February 13, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন শুক্রবার সকাল থেকে নিজ নির্বাচনি এলাকায় ঘুরে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন।

বিজয়ের পরদিনই তিনি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিন বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হলে পথের দু’ধারে দাঁড়িয়ে সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিন পর পবা-মোহনপুরের মানুষ তাদের প্রত্যাশার প্রতিফলন পেয়েছেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

অ্যাডভোকেট শফিকুল হক মিলন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, সারা দেশে ধানের শীষের বিপুল বিজয় অর্জিত হয়েছে। এ জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, এ নির্বাচনের প্রকৃত আয়োজক দেশের সাধারণ মানুষ। তাই এ ঐতিহাসিক বিজয় মূলত জনগণেরই জয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নওহাটা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং একটি জানাজায় অংশ নেন। পরে নিজ পিতা-মাতার কবর জিয়ারত করেন।

সোনালী/জগদীশ রবিদাস