ঢাকা | ফেব্রুয়ারী ১২, ২০২৬ - ৩:১৮ পূর্বাহ্ন

রাজশাহীর প্রার্থীরা কে কোথায় ভোট দিবেন

  • আপডেট: Thursday, February 12, 2026 - 12:09 am

স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬। নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন সকাল সাড়ে সাতটায় গোদাগাড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের বারুইপাড়া কেন্দ্রে এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো: মুজিবুর রহমান সকাল ১০টায় মহিশালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

রাজশাহী (সদর) ২ আসনের বিএনপি’র প্রার্থী মিজানুর রহমান মিনু সকাল আটটায় পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কেন্দ্রে আর জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর সকাল দশটায় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ভোট প্রদান করবেন বলে জানা গেছে।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি প্রার্থী অ্যাড: শফিকুল হক মিলন সকাল ১১ টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কেন্দ্রে এবং জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ সকাল সাড়ে ৭টায় কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

রাজশাহী-৪ (বাগামারা) আসনে বিএনপির প্রার্থী ডি এম জিয়া সকাল ৭টা ৫০ মিনিটে আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। একই আসনে জামায়াতের প্রার্থী আব্দুর বারী সরদার ভবানীগঞ্জ পৌরসভার ভবানীগঞ্জ ভোটকেন্দ্রে সকাল ৮টায় ভোট প্রদান করবেন।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মন্ডল পুঠিয়ার পরেশ নারায়ন (পিএন) উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ৮টায় ভোটাধিকার প্রয়োগ করবেন। একই আসনে জামায়াতের প্রার্থী মাওলানা মনজুর রহমান সকাল ৮টায় ভোট দেবেন পুঠিয়ার ভাল্লুকগাছী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ সকাল সাড়ে আটটায় ভোট দেবেন সলুয়া ইউনিয়নের মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। একই আসনে জামায়াতের প্রার্থী নাজমুল হক সকাল ৮টায় ভোট দেবেন সলুয়া ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে।