ঢাকা | ফেব্রুয়ারী ১১, ২০২৬ - ২:০০ পূর্বাহ্ন

রাবি বিজ্ঞান অনুষদের ডীনস্ অ্যাওয়ার্ড প্রদান

  • আপডেট: Wednesday, February 11, 2026 - 12:09 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ৬ জন শিক্ষক ও ৩০ জন শিক্ষার্থী ২০২৫ সালের ডীনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন।

গতকাল মঙ্গলবার সিনেট ভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড প্রদান করেন।

উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস এ কে এম আজহারুল ইসলাম। তাঁরা অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের সনদ ও পুরস্কারের চেক প্রদান করেন।

সেখানে অন্যদের মধ্যে ডীনস্ অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী আকবর, প্রফেসর গোলাম হোসাইন, প্রফেসর সৈয়দ রাসেল কবির ও প্রফেসর সাখাওয়াত হোসাইন এবং ডীনস্ অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী তৌসিফ ইমরোজ খালেদী ও সোনালী আক্তার তাঁদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন।

পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর এফ নজরুল ইসলাম অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। রসায়ন বিভাগের শিক্ষক ড. নাসিরুদ্দিন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রুমা পারভীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।