ঢাকা | ফেব্রুয়ারী ১২, ২০২৬ - ১:১৪ পূর্বাহ্ন

রণক্ষেত্র জয়পুরহাট, সংঘর্ষে আহত ১১

  • আপডেট: Wednesday, February 11, 2026 - 11:00 pm

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।

জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান বলেন, স্বতন্ত্র প্রার্থী শিখা একটি গাড়িতে তার ভাড়াটিয়া কর্মীদের নিয়ে সরকারি কলেজ ভোট কেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কিনছিল।

এ সময় খবর পেয়ে স্থানীয়রা ও বিএনপি সমর্থিত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাদের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা বলেন, আমরা জয়পুরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলাম। সে সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা করে।

এ সময় আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং তাকে শ্লীলতাহানি করে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।