চারঘাটে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী আহত
চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় গতকাল বুধবার দুপুরে এক সার ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আহত ওই সার ব্যবসায়ী চারঘাট উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আমিনুল্লাহ’র ছেলে বিরাজ বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ১২ টার দিকে রামচন্দ্রপুর বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন বিরাজ এ সময় মোটরসাইকেল থামিয়ে ২জন হেলমেট পরিহিত ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পুঠিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
এসময় বিরাজের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, আমাদের কাছে এ পর্যন্ত কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।











