রাবি শিক্ষক দুলালকে অব্যাহতি প্রদান
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমী অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল আলী মোল্লাহকে সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে গত সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৪৬তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।











