নওগাঁয় মুদি দোকানের সাদা বস্তা খুলতেই মিললো ককটেল-পেট্রোল বোমা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘড়িয়া মোড়ের একটি মুদি দোকানের সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় ৪টি পেট্রোলবোমা, ৬টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামদি উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলেও দ্রুত পদক্ষেপ নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করেন। খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ, আক্কেলপুর ক্যাম্পের সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কেলপুর-বদলগাছী সড়কের ঝাড়ঘড়িয়া গ্রামের মোড়ে একটি মুদি দোকানের সামনে প্লাস্টিকের বস্তার ভেতরে একটি কার্টুনে রাখা বিস্ফোরক সাদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখা যায়।
পরে খবর পেয়ে র্যাব সদস্যরা এসে বস্তা ও কার্টুন খুলে পেট্রোলবোমা, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামদি দেখতে পান। দোকানের মালিক সম্পদ সরদারের স্ত্রী বিউটি খাতুন বলেন, তার স্বামী কিডনি রোগে অসুস্থ এবং তিনি নওগাঁ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনির কর্মী।
গতকাল সকাল ছয়টার দিকে দোকান খোলার পর চারজন ব্যক্তি একটি বস্তা নিয়ে এসে দোকানের সামনে বসেন। তাঁরা তাঁকে ‘চাচী’ বলে সম্বোধন করে নিজেদের ‘ওপরের লোক’ বলে পরিচয় দেন। বস্তায় কি আছে জানতে চাইলে তিনি বলেন, বস্তা তো তাঁরাই সঙ্গে করে এনেছেন।
পরে তারা কারও সঙ্গে ফোনে কথা বলে দ্রুত সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর র্যাব সদস্যরা এসে বস্তা খুলে বিস্ফোরক সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করেন। বিউটি খাতুনের দাবি, তাঁদের ফাঁসাতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানান। এলাকাবাসীরা ধরনা নির্বাচনে নাশকতা করার জন্যই এই পেট্রোল বোমা ও ককটেল গুলি রাখা হয়ে ছিলো।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় স্কুল, বাজার ও বসতবাড়ি কাছাকাছি। যদি এগুলো বিস্ফোরিত হতো, বড় দুর্ঘটনা ঘটতে পারত। সিরাজুল ইসলাম নামে একজন বাসিন্দা বলেন, কাল ভোট, আজ বোমা উদ্ধার হওয়ায় ভোটকেন্দ্রে যেতে ভয় হচ্ছে আমাদের। দোকানের মালিক সম্পদ সরদার বলেন, ভোড় ৬টার দিকে দোকান খোলারপর চার জন লোক এসে আমার স্ত্রীকে বলে চারটি চা দিতে বলে।
পরে বলেন আপনার এখানে বস্তায় কি বলে প্রশ্ন করেন তখন আমি বলি জানিনা এটি আমর নয়। এই কথা শুনে এলাকার জনগণ কে ডেকে তারা বস্তার মুখ খুলে দেখে এসব জিনিস পায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনি খবর দিয়েছেন বলে প্রশ্ন করলে তিনি বলেন, না আমি কোনো খবর দেইনি, তাঁরাই খবর দিয়েছে, আমি এসব সমন্ধে কিছুই জানিনা।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, বস্তার ভেতরের কার্টুনে রাখা ৪টি পেট্রোল বোমা, ৬টি ককটেল ও একটি প্লাষ্টিকের বোতলে দাহ্য পদার্থসহ বোমা তৈরির কিছু সরঞ্জামদি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে র্যাব, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা রয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে পেট্রোল বোমা, ককটেলল ও বোমা তৈরির সরঞ্জামদিগুলো ধ্বংস করেছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এবং জননিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে।











