ঢাকা | মে ১৩, ২০২৬ - ১২:১১ অপরাহ্ন

আদিবাসীদের সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিতে সংবাদ সম্মেলন

  • আপডেট: Wednesday, February 11, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: আদিবাসী ও সংখ্যালঘুদের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার প্রয়োগ ও নিরাপত্তা নিশ্চিতের জন্য সংবাদ সম্মেলন করেছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

গতকাল মঙ্গলবার নগরীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি। বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠী এখনও ভোট দিতে গিয়ে ভয়ভীতি, হামলা, সম্পদ হারানোর আশঙ্কা, সাম্প্রদায়িক সহিংসতার মত ঘটনার আশঙ্কায় রয়েছেন।

এতে শুধুমাত্র একটি জনগোষ্ঠীর জন্য সঙ্কটময় সময় নয়, এতে সাংবিধানিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে, এ সময় সংগঠনটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা, পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন, সিসিটিভি মনিটরিং, দ্রুত বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানায়।

সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস (আনু), রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, গোদাগাড়ী সভাপতি রবিন্দ্রনাথ হেমরম, সাংগঠনিক সম্পাদক শাওন ভূইয়া, এলিনা আগ্নেশ তৃনা মুরমুসহ আদিবাসী নেতৃবৃন্দ।