ঢাকা | ফেব্রুয়ারী ১০, ২০২৬ - ৩:৫৩ পূর্বাহ্ন

রাবি জীববিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

  • আপডেট: Tuesday, February 10, 2026 - 12:35 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ২০২৩ ও ২০২৪ সালের ডিনস অ্যাওয়ার্ড গতকার সোমবার প্রদান করা হয়।

এদিন বেলা ১১টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের এসব পুরস্কার প্রদান করেন। জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর গোলাম মোর্ত্তুজা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত করে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, মেধার স্বীকৃতি না দিলে তা কখনো বিকশিত হয় না। ডিনস অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে জীববিজ্ঞান অনুষদ শুধু কৃতিত্বের স্বীকৃতিই দিল না, তারা সম্ভাবনাময় শিক্ষক ও শিক্ষার্থীদের কৃতিত্ব প্রদর্শনের জন্যও অনুপ্রাণিত করলো। এই ডিনস অ্যাওয়ার্ড প্রদান সামগ্রিকভাবে শিক্ষক ও শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ অর্জনের জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে গবেষণায় কৃতিত্বের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলোজি বিভাগের ১ জন শিক্ষক ও স্নাতক (সম্মান) পরীক্ষায় অনুষদভুক্ত ৫টি বিভাগের মধ্যে শীর্ষ স্থান অধিকার করায় একই বিভাগের ২ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এছাড়া স্নাতক (সম্মান) পরীক্ষায় বিভাগে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের জন্য মনোবিজ্ঞান বিভাগের ২ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২ জন, প্রাণিবিদ্যা বিভাগের ২ জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলোজি বিভাগের ১ জন ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২ জনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।