ঢাকা | ফেব্রুয়ারী ১০, ২০২৬ - ২:২৪ পূর্বাহ্ন

রাবি শহিদ আলী রায়হান গেট মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট: Tuesday, February 10, 2026 - 12:19 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ আলী রায়হান (বিনোদপুর) গেট জামে মসজিদ নির্মাণ শুরু হয়েছে।

গতকাল সোমবার দুপুরে এই মসজিদের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদারসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রায় ৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে চারতলা বিশিষ্ট এই মসজিদের প্রায় ২ হাজার জনের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। সেখানে পৃথক প্রবেশপথসহ প্রায় ২৫০ জন মহিলার নামাজের ব্যবস্থা থাকবে।