রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ২১ জন
স্টাফ রিপোর্টার: মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে পুলিশ ২ জন মাদক ব্যবসায়ীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়িরা হলেন- মতিহার থানার ধরমপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে শেখ ফরিদ (৫০) এবং কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ উত্তরপাড়া মৃত জাহিদ ইসলাম ওরফে জায়েদের ছেলে জুয়েল রানা (৪০)। উভয় রাজশাহী মহানগরীর বাসিন্দা।
গ্রেপ্তারকৃত আসামি জুয়েলের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানায় ৩ টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের নিকট থেকে গাঁজা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৯ জন ও অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











