বিএমডিএ’র সেচযন্ত্র পরিচালনার লক্ষে কর্মশালা
স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহী বিভাগের আওতায় সকল “ সেচযন্ত্র পরিচালনা এবং সুষ্ঠু সেচ ব্যবস্থাপনা’র লক্ষে মোবাইল ভেন্ডিং ডিলার নিয়োগ নীতিমালা-২০২৬ চূড়ান্ত করনের লক্ষে অংশীজনদের নিয়ে কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেল এর আয়োজনে পোস্টাল একাডেমি হল রুমে এই কর্মশালা” অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, উপ-ব্যবস্থাপক (কৃষি) এটিএম রফিকুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন তত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন তত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী তাসফিয়া হক, ফল গবেষণা কেন্দ্র রাজশাহী রিদওয়ানুল করিম, পল্লিবিদ্যুৎ রাজশাহী এজিএম রাকিবুল হাসান, বিএমডিএ‘র ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিল্লুর বারী, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান, মনিটরিং অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ
।











