নগরীতে ফলো ফ্যাশনের শো-রুমের উদ্বোধন
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ফলো ফ্যাশনের শো-রুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে নগরীর নিউমার্কেটের প্রধান গেটের সামনে গাউছিয়া মার্কেটের ২য় তলায় এই শো-রুম উদ্বোধন করা হয়। এদিন সারা দেশের মধ্যে ফলো ফ্যাশনের ১৪ নম্বর শো-রুমটি কেককেটে উদ্বোধন করা হয়।
ফলো ফ্যাশনের পরিচালক ফয়সাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফলো ফ্যাশনের চেয়ারম্যান ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাজী উদ্দিন আহমেদ ও রাফী উদ্দিন আহমেদ।
উপস্থিত ছিলেন সেলস বিজনেস কর্মকর্তা কাজী ইমরোজ, রাজশাহী পরিচিত কনটেন্ট ক্রিয়েটর সাকিব প্রমুখ। এখানে টি-শার্ট, প্যান্ট, জিন্স, ড্যানিম, গ্যাভাডিন, পাঞ্জাবিসহ নানা পোশাকে ভরপুর। এখানে সর্বোচ্চ ৫০ শতাংশ ডিসকাউন্ট দেয়া হচ্ছে। এছাড়াও ১ম কেনা-কাটাকারিদের আজীবন ৩০ শতাংশ ডিসকাউন্ট দেয়া হবে।











