ঢাকা | মার্চ ৪, ২০২৬ - ৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ৩০

  • আপডেট: Sunday, February 8, 2026 - 12:05 am

স্টাফ রিপোর্টার: মহানগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীসহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িরা হলেন- চন্দ্রিমা থানার খড়খড়ি ললিতাহার গ্রামের হায়দার আলীর ছেলে টিপু সুলতান (২৮); মতিহার থানার খড়খড়ি গোরস্থানপাড়া গ্রামের মৃত শাবদুলের ছেলে রনি আহাম্মেদ (২৫); পবা থানার ঘোলহাড়িয়া (ডাঙ্গীরপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২৫) এবং একই থানার ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন আলী (৩০)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামি টিপুর বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ২ টি মামলা চলমান রয়েছে।

মহানগরীর গোয়েন্দা পুলিশের অভিযানে সর্বমোট ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া আরএমপি বিভিন্ন থানা পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২৬ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৯ জন ও অন্যান্য মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।