ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ১:৪০ পূর্বাহ্ন

আরএমপি’র সহায়তায় মোবাইল ফিরে পেলেন

  • আপডেট: Sunday, February 8, 2026 - 10:04 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন আনুষ্ঠানিক ভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

রোববার আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান। আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় মোট ৭৫টি হারানো মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ কমিশনার এসব উদ্ধারকৃত মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। উল্লেখ্য, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকা থেকেই নয়, বরং দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল।

সংশ্লিষ্ট থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।