ঢাকা | ফেব্রুয়ারী ৮, ২০২৬ - ১১:৫৯ অপরাহ্ন

সুরেন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী স্মরণে সভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, February 8, 2026 - 9:32 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেন্দ্রনাথ সরদারের ১৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার নগরীর গনকপাড়ায় অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডি। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সাংগঠনিক সম্পাদক রূপচান লাকড়া, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, কাজল মার্ডি প্রমুখ।

বক্তারা বলেন, সুরেন্দ্রনাথ সরদার ছিলেন আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ে একজন নিবেদিতপ্রাণ ও বলিষ্ঠ সংগঠক। তাঁর নেতৃত্বে জাতীয় আদিবাসী পরিষদ একটি সুসংগঠিত আন্দোলনের রূপ লাভ করে। তাঁর আদর্শ ও ত্যাগ আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে। অনুষ্ঠানের শুরুতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।