ঢাকা | মার্চ ৩, ২০২৬ - ৯:০৪ অপরাহ্ন

পত্নীতলায় মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণ

  • আপডেট: Sunday, February 8, 2026 - 9:18 pm

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ১ দিন ব্যাপী মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে উপজেলার মাংস ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন।

রোববার সকাল ১১টায় উপজেলা প্রাণিসস্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সভাকক্ষে প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ প্রশিক্ষণ প্রদান করেন।

এসময় প্রাণিসম্পদ অফিসার নিরাপদ প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তা, ৪টি জুনোটিক রোগ তড়কা, জলাতঙ্ক, বোভাইন টিবি, ব্রুসেলোসিস এবং মাংস ব্যবসায়ীদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।