ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ১২:৩৬ পূর্বাহ্ন

নির্বাচনের প্রচার-প্রচারণা সুষ্ঠু হচ্ছে: মেজবা

  • আপডেট: Sunday, February 8, 2026 - 9:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ আসনের ২নং ওয়ার্ডের হড়গ্রাম নতুনপাড়া, নগরপাড়া, রানীদিঘী, চারখুটার মোড়, হড়গ্রাম পশ্চিমপাড়া ও আশেপাশের এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির মনোনীত আনারস প্রতীকের প্রার্থী মেজবাউল ইসলাম মেজবা।

তিনি বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এদিন তাঁর সাথে ছিলেন জাহাঙ্গীর আলম, আশরাফ হোসেন, হাবিবুল ইসলাম, রফিকুল ইসলাম, শামসুজ্জোহা, আল-আমিন প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনের প্রচার-প্রচারণা সুষ্ঠুভাবে হচ্ছে জানিয়ে তিনি বলেন, লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি। তিনি বিজয়ী হলে শিক্ষা নগরীতে মৌলিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার চেষ্টা করবেন এবং নগরীর প্রত্যেক নাগরিকের সকল সুবিধা নিশ্চিত করা হবে।

রাজশাহী আইটি পার্ক কে একটি বিশাল কর্মসংস্থান হাব হিসেবে পরিণত করা এবং প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে প্রায় ২ লক্ষ যুবকের কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করবেন। সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল সরকারি-বেসরকারি চিকিৎসাকেন্দ্রে স্বাস্থ্যসেবার মান উন্নত করা এবং স্বাস্থ্য খাতের কমিশনভোগী সিন্ডিকেট নির্মূল করবেন।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে প্রতি ২ মাসে অন্তত একটি সভা আয়োজন করে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রমের অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা এবং প্রতিটি বিষয় জবাবদিহিতার আওতায় আনা হবে। শেষে তিনি বলেন পরিবর্তনের এই নির্বাচনে কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত ভোটের প্রচার-প্রচারণা সুষ্ঠু হচ্ছে। নির্বাচনে ভোটাররাও নিবিঘ্নে ও বাধাহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।