ঢাকা | ফেব্রুয়ারী ৮, ২০২৬ - ২:৫৫ পূর্বাহ্ন

চেম্বার সভাপতির সাথে রেস্তোরাঁ মালিক সমিতির বিনিময় সভা

  • আপডেট: Sunday, February 8, 2026 - 12:22 am

স্টাফ রিপোর্টার: রেস্তোরাঁ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সাথে গতকাল শনিবার চেম্বার বোর্ডরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতি সহসভাপতি এস. এম. শিহাব উদ্দিন ও আব্দুল গাফ্ফার এবং আইনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ও রাশেদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ শাকিল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাবিলা নওরিন, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান রাজীব প্রমুখ।

সভার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা প্রতিপালনের জন্য সকল রেস্তোরাঁ ব্যবসায়ীদের আহবান জানান। এছাড়াও গত ৫ ফেব্রুয়ারি রাজশাহীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মামলা ও জরিমানা করার বিষয়ে রেস্তোরাঁ ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেন।