ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ৩:১৮ পূর্বাহ্ন

রাজশাহী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, February 8, 2026 - 10:05 pm

স্টাফ রিপোর্টার: গতকাল রোববার রাজশাহী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর ৯টি উপজেলার ইউএনও, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তুলে ধরা হয় বিভিন্ন থানা ও আদালতে হওয়া মামলার চিত্র।

এ সময় মাদক ও বাল্যবিবাহ নির্মূলসহ অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের নেয়া পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা হয়।

সভায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক জানান, জেলার সকল দপ্তরের সমন্বয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।