ঢাকা | ফেব্রুয়ারী ৮, ২০২৬ - ৬:১৫ পূর্বাহ্ন

রাজশাহীতে কর বিভাগের অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা

  • আপডেট: Sunday, February 8, 2026 - 12:11 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কর বিভাগের অবসরপ্রাপ্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজশাহীর চৈতির বাগানে দিনব্যাপী এই মিলনমেলায় কর বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রাজশাহীতে তাদের চাকরি জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।

রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত সদস্য ড. খন্দকার ফেরদৌস আলমের সভাপতিত্বে মিলনমেলায় স্মৃতিচারণ করেন জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত সদস্য প্রদ্যুৎ কুমার সরকার ও জাহাঙ্গীর আলম, সাবেক কর কমিশনার দবির উদ্দিন ও হাসানুজ্জামান, রাজশাহী কর আপীল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মাহবুবুজ্জামান।

সূচনা বক্তব্য রাখেন এমদাদুল হক ও মোহাম্মদ মকবুল হোসেন। সঞ্চালনায় ছিলেন শাহাদাত হোসেন খান ও আব্দুল খালেক। মিলনমেলার সার্বিক সহযোগিতায় ছিলেন সিরাজুল ইসলাম ও শওকত আলী। মিলনমেলায় দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সদস্যরা অংশগ্রহণ করেন।

মিলনমেলায় স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। প্রতিবছর এ ধরনের মিলনমেলা আয়োজনের জন্য তারা আহ্বান জানান।