ঢাকা | ফেব্রুয়ারী ৮, ২০২৬ - ৬:৩২ পূর্বাহ্ন

বাঘায় বাংলা ইশারা ভাষা দিবস উদ্যাপন

  • আপডেট: Sunday, February 8, 2026 - 12:33 am

বাঘা প্রতিনিধি: ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর বাঘায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।

গতকাল শনিবার সকালে উপজেলা জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজনে বাঘা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার। এসময় বাঘা উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, লালন উদ্দীন, বাঘা বৃদ্ধি ও আটিষ্টিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট নুরুজ্জামান, ইশারায় বক্তব্য রাখেন নাসিমা খাতুন, ও রোজিনা খাতুন প্রমুখ।