ঢাকা | ফেব্রুয়ারী ৬, ২০২৬ - ১১:৪৮ অপরাহ্ন

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

  • আপডেট: Friday, February 6, 2026 - 10:11 pm

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় রেহেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম জেলার গুরুদাসপুর উপজেলার কালাকান্দর গ্রামের মৃত আব্দুল মান্নান সরকারের স্ত্রী। তিনি ভিক্ষা বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, দুপুরে ওই মহিলা পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত কোন যানবাহন তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান। পরে নিহতের স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।