পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ মোটরসাইকেল আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ মোটরসাইকেল আটক করেছে ১৬ বিজিব নিতপুর বিওপির টহল সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ভোরে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বৌদ্ধপুর গ্রাম এলাকায় জিল্লু মাঝির বিল (ফেরাতের বান) নামক স্থান হতে আটক করা হয়।
চোরাচালান প্রতিরোধ টহল অভিযান পরিচালনা করে হাবিলদার নজরুল ইসলাম-এর নেতৃত্বে ৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ পুরিয়া গাঁজা ও একটি হিরো মোটরসাইকেল আটক করা হয়। এসময় তিনজন আসামি পালিয়ে যায়।
তারা হলেন বৌদ্ধপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে বাবু (৩০) একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রুবেল (২৫) ও কাদেরের ছেলে সুমন (২২)। আটককৃত মাদকসহ মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ২ হাজার ৮৫০ টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করে আটককৃত মালামাল পোরশা থানায় জমা দেয়া হবে বলে জানান, ১৬ বিজিবি নিতপুর বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আবু তালেব।











