ঢাকা | ফেব্রুয়ারী ৬, ২০২৬ - ১:২৬ পূর্বাহ্ন

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনসহ গ্রেপ্তার ১৭ জন

  • আপডেট: Thursday, February 5, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক পৃথক অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার, বোয়ালিয়া ও বেলপুকুর থানা পুলিশ ৩ জন মাদক ব্যবসায়ীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

মাদক মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণহার থানার সাহাপুর গ্রামের আমজাদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪৬), বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মৃত সাদেক শেখের ছেলে মুক্তা শেখ (৩৬) এবং বেলপুকুর থানার চক জামিরা গ্রামের মৃত আবু তালেবের ছেলে  নাইম (২৫)।

সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামি আলমগীরের বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অভিযানে মোট ২ গ্রাম হেরোইন এবং ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া পুলিশের অভিযানে নানা অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন ও অন্যান্য মামলায় ৮ জন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।