ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ৬:৪৩ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হ্যাঁ ভোটের ক্যাম্পিং অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, February 5, 2026 - 1:39 am

স্টাফ রিপোর্টার: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বের অংশগ্রহণে গতকাল বুধবার রাজশাহীর সিএন্ডবি মোড়ের জুলাই স্মৃতি স্তম্ভের সামনে থেকে লক্ষ্মীপুর মোড় পর্যন্ত “হ্যাঁ ভোটের ক্যাম্পিং” কার্যক্রম করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাদ রশিদ, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, মুখ্য সমন্বয়ক হাসিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা সাবেক আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু এবং নাটোর জেলা আহ্বায়ক শিশির আহমেদ, সিরাজগঞ্জ জেলা আহবায়ক সহ রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দ।

এই ক্যাম্পিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থী ও জনগণের মাঝে হ্যাঁ ভোটের গুরুত্ব তুলে ধরা হয় এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।