ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ১:৫৩ পূর্বাহ্ন

পোরশায় অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট: Thursday, February 5, 2026 - 12:11 am

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে নোচনাহার মোড়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মাংস ব্যবসায়ী উপজেলার ঘাটনগর তেলিপাড়া গ্রামের মৃত আজর উদ্দিনের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ফেরদৌস জানান, নোচনাহার মোড়ে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

পরে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মজিবরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উদ্ধারকৃত ৬০ কেজি মাংস মাটিতে পুতে দেয়া হয় বলে তিনি জানান। এসময় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার গোলাপ হোসেনসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।