পতিত সরকারের আমলে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি: মিলন
স্টাফ রিপোর্টার: পতিত সরকারের আমলে পবা মোহনপুরে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। পতিত সরকারের দোসররা রাস্তা সংস্কারের নামে কোটি কোটি টাকা লোপাট করে নিয়েছে। প্রকল্প করেও তারা রাস্তার কোন উন্নয়ন না করার কারণে প্রতিটি ইউনিয়নের অভ্যন্তরীণ রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে করে জনগণ পড়েছে চরম দুর্ভোগে।
আগামী ১২ তারিখে ধানের শীষ বিজয় হলে ছয় মাসের মধ্যে রাস্তার উন্নয়ন কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের নির্বাচনি গণসংযোগ কালে জনগণের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত মাসের ২৯ তারিখ রাজশাহীতে জনসভায় বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারেজ, কৃষি ইপিজেড ও কৃষি ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। সেইসাথে নারীদের ক্ষমতায়নে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে।
সেই সাথে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সরকারিভাবে সম্মানী প্রদান করা হবে। জামায়াতে ইসলামী কোন ইসলামী দল নয়। এই দল সর্বদা জনগণের সাথে মুনাফেকি করে আসছে। তারা নির্বাচন নিয়ে অনেক খেলা খেলেছে। কখনো পিয়ার পদ্ধতি, কখনো গণভোট ইস্যু নিয়ে তারা নির্বাচন পেছানোর চেষ্টা করেছে। এগুলো করেও তারা নির্বাচন বানচাল করতে পারেনি। এখনো তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিএনপির নামে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার জাহানাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুর রহমান সৌরভসহ মোহনপুর ও জাহানাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ।
এদিকে, গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় কবি কাজী নজরুল ইসলাম কলেজে পারিলা ইউনিয়ন অধীনস্থ ৭ নং ওয়ার্ডে পবা-মহনপুর আসনে শফিকুল ইসলাম মিলনের ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা করা হয়। সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মোজাফফর হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এম.পি জাহান পান্না, উপস্থাপনা করেন পবা উপজেলা ছাত্রদলের সদস্য ও পারিলা ইউনিয়ন ছাত্রদল’র সভাপতি হুমায়ূন কবির প্রমুখ।











