ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ৩:০৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মধ্যরাতে থানায় ককটেল নিক্ষেপ

  • আপডেট: Thursday, February 5, 2026 - 1:32 am

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর থানার সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানা চত্বরে ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গোমস্তাপুর বাজার মোড়েও একটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে থানাকে টার্গেট করে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে কে বা কারা তা নিক্ষেপ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পাশের বাজারেও একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনার পরপর তদন্ত শুরু হয়েছে। জড়িতদের গ্রেফতারে রাত থেকেই অভিযান শুরু করেছে পুলিশ।