ঢাকা | ফেব্রুয়ারী ৬, ২০২৬ - ২:৫৬ পূর্বাহ্ন

রাবি কেন্দ্রীয় জামে মসজিদের কাজের ভিত্তিফলক উন্মোচন

  • আপডেট: Thursday, February 5, 2026 - 10:15 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্প্রসারণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই সম্প্রসারণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, মসজিদ উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর রুহুল আমিন, রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা, মন্নুজান হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তাসমেরী জাহান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মসজিদ সম্প্রসারণের ফলে অতিরিক্ত ৫ শতাধিক মুসল্লি এক জামায়াতে নামাজ আদায় করতে পারবেন। সেখানে পৃথক প্রবেশপথসহ মহিলাদের জন্য প্রয়োজনীয় পরিবেশ বজায় রেখে নামাজের ব্যবস্থা থাকবে।